• Breaking News

    Thursday, May 3, 2018

    The Quran learning us


    আমাদেরকে শিখিয়েছেন
    • যে কোন মানুষের সাথে কথা বলার সময় ভদ্র, মার্জিত ভাবে কথা বলবে:৮৩
    • কোনো ভণিতা না করে, ধোঁকা না দিয়ে, যা বলতে চাও পরিস্কার করে বলবে৩৩:৭০
    • চিৎকার করবে না, কর্কশ ভাবে কথা বলবে না, নম্র ভাবে কথা বলবে৩১:১৯
    • মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে:১৬৭
    • ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে২৩:, ২৮:৫৫
    • কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দিবে না, ব্যঙ্গ করবে না৪৯:১০
    • অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না৪৯:১০
    • কাউকে কোন বাজে নামে ডাকবে না।৪৯:১০
    • কারো পিছনে বাজে কথা বলবে না৪৯:১২
    • যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, তাদেরকে হিংসা করবে না, সে যদি তোমার নিজের ভাই-বোনও হয়:৫৪
    • অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি:৪৪
    • কখনও মিথ্যা কথা বলবে না২২:৩০
    • সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না:৪২
    • যদি কোন ব্যপারে তোমার সঠিক জ্ঞান না থাকে, তাহলে সে ব্যপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই। কিন্তু তুমি জানো না সেটা হয়ত আল্লাহর কাছে কোন ভয়ঙ্কর ব্যপার২৪:১৪, ২৪:১৬
    • মানুষকে বিচক্ষণভাবে, মার্জিত কথা বলে  আল্লাহর পথে ডাকবে। তাদের সাথে অত্যন্ত ভদ্র, শালীনভাবে যুক্তি তর্ক করবে১৬:১২৫।
    •  

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel